বললেন মাহমুদুর রহমান মান্না
সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে ‘মার্শাল ল’ জারী হবে (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মারিয়ে পালিয়ে গিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতি বীদদের কিছুটা শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগেনর সেবক অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না।
শুক্রবার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা নাগরিক ঐক্যর আয়োজনে নাগরিক ঐক্য নেতা তোফা মেম্বার এর সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২১ শে ফেব্রæয়ারী রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে উপজেলা নাগরিক ঐক্যর আহবায়ক শহিদুল ইসলাম বাড়ী ফেরার পথে তাকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিবগঞ্জের ঘটনায় থানায় মামলা দিলে ৪ থেকে ৫ জন আসামীর নাম থানার ওসি কেটে দিতে বলে। ওসি নাম কাটার কে? আমাকে শিবগঞ্জে আসতে দেওয়া হবে না এই হুংকারের দিয়েছে তারা কিন্তু আমার বাড়ি শিবগঞ্জ, তাই আমি শিবগঞ্জেই এসেছি। আমি যদি হুঙ্কার দেই তাহলে শিবগঞ্জে ভূমিকম্প হবে । কিন্তু আমি তা করবো না আমি চাই শান্তি সবাই ভালোভাবে থাকুক। মিথ্যা মামলা মিথ্যা হয়রানি আর যেন না হয়, গরিব হোক ছোট হোক সবার মামলায় যেন নেওয়া হয় কারো যদি এ ধরনের ঘটনা আর যদি হয়, তাহলে আমি একশন নিতে বাধ্য হবো।
তিনি আরো বলেন, শিবগঞ্জ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোন দিয়েছিলাম, তিনি ফোন রিসিভ করেননি কিন্তু পরবর্তী পাঁচ ঘন্টা পরে তিনি আমাকে ফোন দেন এবং তাকে আমি সবকিছু খুলে বলি, তিনি বলেন আপনি আমাদের মুরুব্বী আপনি ওদেরকে ডেকে নিয়ে কথা বলুন। আমি বলেছি ওরা কি আমার কথা শুনবে। তখন তারেক রহমান বলেছে আমি ওদেরকে আপনার সঙ্গে কথা বলতে বলবো।
মাহমুদুর রহমান মান্না বলেন,দেশে সঠিক সময়ে নির্বাচণ না হলে মার্শাল ল হবে। তিনি বলেন,শিবগঞ্জে শহীদ মিনারের ঘটনায় আমরা মামলা দিলেও তা রুজু করা হয়নি অথচ একটি দল আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিলে তা রুজু করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের ঘটনায় আমরা মামলা দিলেও তারা মামলা নেয়নি অথচ একটি দল আমাদের নেতা কর্মীদের উপরে মামলা দিলে তা নেওয়া হয়েছে। আমি বলব অবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে নতুবা আমরাও মামলা করব।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্যর সদস্য সচীব আব্দুল বাসেত বাদশা, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যর আহব্বায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আঃ রহমান, উপেজলা যুব ঐক্য সাধারন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।

























