সুরক্ষা ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:২০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
বগুড়ার শিবগঞ্জে আত্মমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘সুরক্ষা ফাউন্ডেশন’ এর উদ্যোগে অভিরামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সচেতনতামূলক আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ শাহেদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাহবুব মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মোঃ জহিরুল ইসলাম (সহকারী প্রোগ্রামার), মোঃ তাজুল ইসলাম (প্রধান শিক্ষক, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়), মোঃ আবু বক্কর ছিদ্দিক (প্রধান শিক্ষক, অভিরামপুর উচ্চ বিদ্যালয়), এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সারোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম রবি ও মোঃ লিটন মাহমুদ। “সুরক্ষা ফাউন্ডেশন” এর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: সিনিয়র সহ-সভাপতি: মোঃ নুর আল আমিন স্বাধীন, সহ-সভাপতি: রোহান মোওাকি, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আলী হাসান, মোছাঃ সাদিয়া আক্তার, মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক: মোঃ সালাউদ্দিন ফাহিম, দপ্তর সম্পাদক: মোঃ জয় শেখ, ছাত্র কল্যাণ সম্পাদক: মোঃ রাহাত হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক: মোঃ সারোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক: মোছাঃ নাসরিন আক্তার মলি,বকার্যনির্বাহী সদস্য: মোছাঃ সিমা আক্তার, মেহেদী হাসান মিল্লাত, জোবায়ের নাহিদ, রেদওয়ান আহমেদ মিশন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে আলোচনা করা হয়। “সুরক্ষা ফাউন্ডেশন” এর এমন সামাজিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

























