যশোরে লেপ তোশকের দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
যশোরে মঞ্জু বেডিং নামে একটি লেপ তোষকের দোকানে অগ্নিকাণ্ডে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে । আজ ১৪ ফেব্রুয়ারি বেলা বারটার দিকে যশোর শহরের কারবালা কবরস্থানের পাশে মঞ্জু বেডিং হাউজে এই দুর্ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও সেনাবাহিনীর পৃথক দুটি করে চারটি টিম ( দোমকল বাহিনী) ঘটনায় স্থলে এসে পানি দিয়ে আগুন নিভান। দোকান মালিক মঞ্জু মিয়া দাবি করেছেন ২০ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঞ্জুমিয়া জানান, বেলা ১২টার দিকে হঠাৎ করে দোকানে আগুন দেখতে পাই। এ সময় যশোর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর দোমকল বাহিনীকে খবর দিই। খবর পেয়ে দমকল বাহিনী পৃথক চারটি টিম এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দোকানে থাকা সমস্ত মালামাল পড়ে ছাই হয়েছে কিছুই অবশিষ্ট নেই। দোকানে লেপ তোষক তুলোসহ ২০ লাখ টাকারও বেশি টাকার মালামাল ছিল। যার কোন কিছুই অবশিষ্ট নেই পুড়ে ছাই হয়ে গেছে আগুনে।
ঘটনাস্থল থেকে জানতে চাইলে যশোর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা জানান, আগুন এখন নিয়ন্ত্রণে। কি কারনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যাতিক শর্ট সার্কিট অথবা সিগারেটের আগুনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
অপরাধ প্রশ্নের জবাবে তিনি বলেন, কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।


























