ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত

রুবেল ইসলাম,ঠাকুরগাঁও
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘বেতার এবং জলবায়ু পরিবর্তন’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের সালন্দরে অবস্থিত বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ রেলি বের হয়।

রেলিটি ঠাকুরগাঁও- ঢাকা মহাসড়কসহ আশপাশের কয়েকটি সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল এর তত্বাবধানে দিবসটি উদযাপনে এছাড়াও নানা কর্মসূচি পালিত হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ নাছিমুল কামাল বলেন, বেতারকে আরো বেশি জনবান্ধব করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সেলক্ষ্যে অনুষ্ঠানের কোয়ানটিটি না বাড়িয়ে অনুষ্ঠানের কোয়ালিটি বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষের মাঝে সকল তথ্য ছড়িয়ে দিতে এই কেন্দ্র থেকে প্রচার করা হচ্ছে সংবাদ। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান গল্প,নাট্য,কৌতুক সহ নানাবিধ অনুষ্ঠান।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, উপ বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবীর, সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার, সহকারী পরিচালক দেওয়ান আবুল বাশার, উপ আঞ্চলিক প্রকৌশলী (রুটিন দায়িত্বে) মো: রিফাত হাসান, উপ আঞ্চলিক প্রকৌশলী শারমিন সুলতানা। এছাড়াও কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বেতার দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫