ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক ১৩

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে ১৩ জনকে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে।

বুধবার সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটকদের মধ্যে সুধারাম থানা এলাকার তিনজন, হাতিয়ার আটজন, কোম্পানীগঞ্জের একজন এবং চাটখিলের একজন রয়েছে। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আটক ১৩

সংবাদ প্রকাশের সময় : ০৪:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫