ঝিকরগাছা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমিতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির প্রাথমিক বৃত্তি-২০২৪ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় স্কুল প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মহিউদ্দিন বিল্লাহ রুনু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, সঞ্জয় ঘোষাল, মুমতাহীনা বিলকিস, নাজমুল হাসান, সহকারী ইন্সট্রাকটর মো. তারিকুল ইসলাম, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মুহিব্বুল ইসলাম, যশোর জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন এর সভাপতি মো. জসিম উদ্দিন, ঝিকরগাছা কিন্ডারগার্র্ডেন এসোসিয়েশন এর সভাপতি মো. আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির অধ্যক্ষ এস এম মাহবুবুল আলম মন্টু, স্কুলের পরিচালনা কমিটির সদস্য মো. সাঈদ হাসান শামীম, আজগার আলীসহ স্কুলের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যশোর জেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ৩২ জন এবং সাধারণ গ্রেডে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এছাড়াও স্কুলের আভ্যন্তরীণ বৃত্তি পরীক্ষায় ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট ও শুভেচ্ছা স্মারক স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

























