ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

বাজারের সরকারি জমি দখল বিএনপি নেতার ঘর

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি হাটের জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কফিল উদ্দিন নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে ঘটেছে এমন ঘটনা। এছাড়াও একই এলাকায় হাটের আরেকটি সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করছেন বিএনপি কর্মী মফিজ উদ্দিন। প্রকাশ্য দিবালোকে এমন দখল চললেও কেউ কিছুই বলতে সাহস পাচ্ছে না। অভিযুক্ত কফিল উদ্দিন উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি।

সরেজমিন গিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিএনপি নেতা কফিল উদ্দিন দলীয় ক্ষমতা ব্যবহার করে হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে সরকারি হাটের জায়গা দখল করেন। জায়গা দখলে নিয়ে বেশ কিছুদিন হলো একটি পাকা ঘর নির্মাণ করছেন।

তার দেখাদেখি একই বাজারে বিএনপি কর্মী মফিজ উদ্দিনও হাটের জায়গা দখল করে আরেকটি ঘর নির্মাণ করছেন। তাদের এমন দখলদারি কর্মকান্ডে এলাকার বিএনপির কর্মী সমর্থকরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। কেউ কিছু বলারও সাহস পাচ্ছেন না। আবার প্রকাশ্যে ঘর নির্মাণ কাজ চলমান থাকলেও অদৃশ্য কারণে প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছেন না।

এ বিষয়ে হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এমন ঘটনা ঘটলে দলের মান ক্ষুন্ন হয়। কোন অবস্থাতেই আমরা দখলদারিত্বে বিশ্বাস করিনা।’

দৃষ্টি আকর্ষণ করা হলে চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ কে এম আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। বর্তমানে আমি দলীয় কোন পদেও নেই। সুতরাং তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও আমি কেউ না।’

সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা কফিল উদ্দিন বলেন, ’বাজারে আমার বসার মতো কোন জায়গা নেই। তাই বাজারের এই জায়গাটিতে একটি ঘর নির্মাণ করছি। আমি বিএনপির অনেক নির্যাতিত একজন কর্মী।

আমি অনেকবার জেল জুলুম সহ্য করেছি। যদি আপনারা নিউজ করেন তাহলে আমার ঐ জায়গা ফাঁকা করে দিতে হবে। তবে জায়গাটি সরকারিভাবে লীজ নেওয়ার জন্য আবেদন করবেন বলেও জানান তিনি।’

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, ‘সরকারি জায়গা দখল করে ভবন নির্মাণের বিষয়টি আমি আপনার কাছে থেকেই শুনলাম। যদি ঘটনার সত্যতা পাওয়া যায় অবশ্যই ঐ জায়গা দখলমুক্ত করা হবে। প্রয়োজনে দখলকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাজারের সরকারি জমি দখল বিএনপি নেতার ঘর

সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫