ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ টিকটকের রঙিন দুনিয়ার মোহ, স্বাধীন জীবনের স্বপ্নে ঘর ছাড়ে ৪ স্কুলছাত্রী

প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত মাহামুদুর হাসান (২৫) জেলার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের খলিলুর রহমান মহুরী বাড়ির মো.হারুন অর রশীদের ছেলে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠের নুর মহলের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহাদুর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। গত ছয় মাস তিনি মাইজদী শহরের হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহল বাসায় একাধিক ব্যক্তির এক রুম ভাড়া নিয়ে থাকতেন। প্রাথমিকভাবে জানা যায়, কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমে ব্যর্থ হয়ে গত কয়েকদিন যাবত তিনি আনমনা হয়ে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবার অগোচরে ভাড়া বাসার নির্মাণাধীন একটি কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুর ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেমে ব্যর্থ যুবকের আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫