ঢাকা ০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা শীত মৌসুমেই সিলেটের পাথর কোয়ারি চালু হচ্ছে কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার

সমন্বয়কের ওপর হামলা: চবির ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জুলাই শহীদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

তিনি জানান, গত জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় কর্তব্যরত সাংবাদিক মোহাম্মদ শাহ রিয়াজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলা চালায় চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মোহাম্মদ কামাল উদ্দিন আরও জানান, পৃথক দুটি ঘটনায় অভিযুক্ত ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রাফির ওপর হামলার ঘটনায় ৭৩ এবং বাকি ১১ জনকে সাংবাদিক শাহ রিয়াজের ওপর হামলার ঘটনায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃতদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির সদুত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সমন্বয়কের ওপর হামলা: চবির ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার

সংবাদ প্রকাশের সময় : ১১:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫