ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে: রাষ্ট্রপতি ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের জন্য নতুন নীতিমালা অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি বন্ধ বিধি বদলালেই বাজেয়াপ্ত হবে শেখ হাসিনাদের সম্পদ, নজর জুলাই শহীদ পরিবারে নিষেধাজ্ঞা কাটিয়ে স্বস্তি, নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে বসুন্ধরা কিংস শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে ‘নাগরিক সমন্বয়’ প্রকল্প বদলে দিল চা-শ্রমিক যুবতীর জীবন ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা, বাড়ছে অনিশ্চয়তা ৮২৯ স্লিপার বাসই অনুমোদনহীন, বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

ক্ষতিপূরণের দাবিতে ইনভেস্টরদের বিক্ষোভ- সমাবেশ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পতিত হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক লুটেরা কোম্পানি টেকসিটিকে যশোর আইটি পার্ক পরিচালনার দায়িত্ব থেকে অবিলম্বে বিদায় ও বিনিয়োগকারীদের যথাযথ ক্ষতিপূরণের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যশোরের আইটি সেক্টরের ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ইনভেস্টরস অ্যাসোসিয়েশন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

বেলা ১২টায় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কের উত্তর গেটে যশোর-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে পার্কের গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি আহসান কবীর বলেন, শুরু থেকেই যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যতম অলিগার্ক (লুটেরা) ওয়াহেদ শরীফের প্রতিষ্ঠান টেকসিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।

ওয়াহেদ শরীফ সজিব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় দিয়ে সরকারের সাথে অসম চুক্তির মাধ্যমে এখনও পার্কটি লুটেপুটে খাচ্ছে। জনগণের করের টাকায় ও বিশ্বব্যাংকের ঋণে তৈরি হওয়া এই সফটওয়্যার পার্কে আয়ের মাত্র ১৮ শতাংশ পায় সরকার। ৮২ শতাংশই লুটে নেয় জয়ের বন্ধু ওয়াহেদ শরীফের টেকসিটি।

অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, পার্কটির ভাড়া যশোরের মধ্যে সর্বোচ্চ হারে নেওয়া হয়। বিদ্যুৎ বিল নেওয়া হয় সর্বোচ্চ বাণিজ্যিক রেটে। বারবার এসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও কর্ণপাত করা হয়নি। এভাবে ইনভেস্টররা আজ সর্বশান্ত হওয়ার পথে। অবিলম্বে ইনভেস্টরদের ক্ষতিপূরণের ব্যবস্থা ও পতিত স্বৈরাচারের দোসরদের আইটি পার্কের ব্যবস্থাপনা থেকে সরিয়ে দেওয়া না হলে যশোরবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষতিপূরণের দাবিতে ইনভেস্টরদের বিক্ষোভ- সমাবেশ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫