ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬ এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

ঝালকাঠি প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার বিকেলে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মোটরসাইকেল মহড়া শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

পরে মহড়াটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মহড়াকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতে নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিল। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ এবং বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই রাজনৈতিকভাবে ‘উচিত জবাব’ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬