ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদলের মোটরসাইকেল মহড়া

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিজীবী মারা গেলে তাঁর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী পুনর্বিবাহ না করার শর্তে আজীবন পারিবারিক পেনশন পাবেন। তবে এ সুবিধা পেতে বছরে একবার পুনর্বিবাহ না করার অঙ্গীকারনামা বা প্রত্যয়নপত্র হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে। ৫০ বছরের বেশি বয়সী বিধবার ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না।

রোববার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নতুন নিয়ম নির্ধারণ করা হয়েছে। এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধার নতুন হিসাব নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে চাকরিকালের ভিত্তিতে পেনশনের হার সর্বোচ্চ ৯০ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বিদ্যমান পেনশনভোগীদের ক্ষেত্রে নিট পেনশন সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

চাকরিকাল যত বেশি, পেনশনের হার তত বেশি

নতুন ব্যবস্থায় পেনশনযোগ্য চাকরিকাল ৫ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত বিবেচনায় নেওয়া হবে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হলো—

  • ৫ বছর: মূল বেতনের ২১ শতাংশ
  • ১০ বছর: ৩৬ শতাংশ
  • ১৫ বছর: ৫৪ শতাংশ
  • ২০ বছর: ৭২ শতাংশ
  • ২১ বছর: ৭৫ শতাংশ
  • ২২ বছর: ৭৯ শতাংশ
  • ২৩ বছর: ৮৩ শতাংশ
  • ২৪ বছর: ৮৭ শতাংশ
  • ২৫ বছর বা তার বেশি: ৯০ শতাংশ

নিট পেনশনে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

বিদ্যমান পেনশনভোগীদের নতুন পেনশন গত ৩০ জুন পাওয়া নিট পেনশনের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে পেনশনের পরিমাণ অনুযায়ী বিভিন্ন হারে বৃদ্ধি দেওয়া হবে।

বর্তমান নিট পেনশনবৃদ্ধির হারনতুন নিট পেনশন
৯ হাজার টাকা পর্যন্ত১০০%১০ হাজার–১৮ হাজার টাকা
৯,০০১–২০,০০০ টাকা৭৫%১৮,০০১–৩৫,০০০ টাকা
২০,০০১–৩০,০০০ টাকা৬৫%৩৫,০০১–৪৯,০০০ টাকা
৩০,০০১–৪০,০০০ টাকা৬০%৪৯,০০১–৬২,০০০ টাকা
৪০,০০১ টাকা বা বেশি৫৫%৬২,০০১–সর্বোচ্চ ৭০,২০০ টাকা

বর্তমানে যাঁরা ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তাঁরা নির্ধারিত সময় পর্যন্ত বর্তমান হারেই পেনশন পাবেন। এরপর প্রজ্ঞাপনে নির্ধারিত নিয়ম অনুযায়ী বার্ষিক বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কার্যকর হবে।

আনুতোষিকের হার অপরিবর্তিত

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার পরিবর্তন করা হয়নি। চাকরিকাল অনুযায়ী আনুতোষিকের হার নির্ধারণ করা হয়েছে এভাবে—

  • ৫ বছর বা বেশি, তবে ১০ বছরের কম: প্রতি টাকায় ২৬৫ টাকা
  • ১০ বছর বা বেশি, তবে ১৫ বছরের কম: প্রতি টাকায় ২৬০ টাকা
  • ১৫ বছর বা বেশি, তবে ২০ বছরের কম: প্রতি টাকায় ২৪৫ টাকা
  • ২০ বছর বা বেশি: প্রতি টাকায় ২৩০ টাকা

অবসরে সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়ন

অবসরের সময় সর্বোচ্চ ১৮ মাসের ছুটি নগদায়নের সুযোগ রাখা হয়েছে। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাওয়া যাবে।

অবসর-উত্তর ছুটি বা পিআরএল এবং ছুটি নগদায়নের ক্ষেত্রে দুই দিনের অর্জিত ছুটিকে এক দিনের গড় বেতনের ছুটিতে রূপান্তর করা যাবে। পিআরএল ভোগ না করলেও নির্ধারিত শর্তে এ সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যু বা অক্ষমতায় বিশেষ সহায়তা

চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে কোনো কর্মচারী স্বাস্থ্যগত কারণে অক্ষম হয়ে পড়লে বা মারা গেলে নির্ধারিত শর্তে এককালীন বিশেষ আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া মৃত সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামীর পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে পুনর্বিবাহ না করার শর্ত এবং প্রত্যয়নপত্র দাখিলের নিয়মও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬