ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩৫ জন, সফরসঙ্গীদের তালিকায় যারা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর বন্ধ থাকার পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হতে যাচ্ছে খুলনা-কলকাতা রুটের ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়েছে। তবে এখনো ট্রেন চলাচলের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন হাজারো পাসপোর্টধারী যাত্রী এবং শত শত আমদানি-রপ্তানিবাহী ট্রাক যাতায়াত করে। দুই দেশের মধ্যে সহজ ও নিরাপদ যোগাযোগের লক্ষ্যে ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-বেনাপোল-কলকাতা রুটে বন্ধন ট্রেন চালু করা হয়। তবে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সম্প্রতি রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে আলোচনা হওয়ায় বন্ধন ও মৈত্রী ট্রেন চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। এসব ট্রেন চালু হলে ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে দুই দেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীরা সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ পাবেন।

নির্দেশনা পেলেই যোগাযোগ চালু

বেনাপোল রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলেই দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালুর প্রস্তুতি নেওয়া হবে।

বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আয়নাল হাসান জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে স্টেশন এলাকা প্রস্তুত করা হচ্ছে। এরই মধ্যে ওয়েটিং রুমসহ স্টেশনের বিভিন্ন অংশ প্রস্তুতের কাজ চলছে।

কর্তৃপক্ষের প্রত্যাশা, বন্ধন ও মৈত্রী ট্রেন পুনরায় চালু হলে দুই দেশের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬