ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এসডি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা শাখা।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি অতুল কুমার পাল, সহ-সভাপতি ওয়াসিম আকরাম, বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক আবুল কাশেমসহ নেতারা বলেন, বর্তমানে জিনিসপত্রের উর্ধগতির কারণে নাজেহাল সাধারণ মানুষ। মানুষ এমনিতেই হোটেল রেস্তোরায় খাবার খেতে ভয় পায়। খরচ কমিয়ে দেয়ায় ব্যবসা খারাপ যাচ্ছে। এরই মধ্যে সরকার ভ্যাট বাড়িয়ে দিয়েছে। বাড়তি ভ্যাট প্রদান করতে গেলে প্রতিটি খাবারের দাম বেড়ে যাবে। পরিশোধের চাপ পরবে ভোক্তাদের উপর। কমবেঅবিলম্বে এই অমানবিকভাবে চাপিয়ে দেয়া ভ্যাট বাতিল করার আহবান জানান নেতারা। তা না হলে মালিক ও শ্রমিকরা কর্ম হারাবে। এতে নানা সমস্যায় পরবে রেস্তোরাঁ বেকারি ও শ্রমিক সংশ্লিষ্টরা।

মানববন্ধনে জেলার পাঁচটি উপজেলার রেস্তোরা, বেকারির মালিক ও শ্রমিকরা অংশ নেয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন মালিকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঠাকুরগাঁওয়ে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫