ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

মাঝরাতের আগুনে পুড়লো সেন্টমার্টিন

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে কিংশুক ও বীচ ভ্যালীসহ ৩টি ইকো রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় পর্যটকরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। অবশেষে প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্টগুলো থেকে বের হয়ে পাশের রিসোর্ট গুলোতে আশ্রয় নেয় পর্যটকরা। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।

সেন্টমার্টিন ৩

আগুনের খবর পেয়ে যোগ দেন কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। প্রায় ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয়দের ধারণা, বীচ ভ্যালী রিসোর্টের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে স্থানীয় শুক্কুর ফকির জানান, কিংশুক রিসোর্টের মালিক বলেছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ঘটে।

তিনি আরও জানান, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ভোর ৪টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাঝরাতের আগুনে পুড়লো সেন্টমার্টিন

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫