ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনের বিখ্যাত ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেখানে দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এ তথ্য জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

লন্ডনের স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) বিকেলে ডা. জাহিদ আবেগপ্রবণ স্বরে বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। ডাক্তাররা দেখে গেছেন। বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নিত হচ্ছে।’

1 2 1

জাহিদ হোসেন এখন লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন। তিনি আরও জানান, লন্ডনে শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ডাক্তাররা নিয়মিত যত্নসহকারে ম্যাডাম’কে দেখছেন। তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলমান। তিনি পরিবারের সবার সঙ্গে সময় দিচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে যেসব পরীক্ষা করা হয়েছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে নিয়মিত ফিজিওথেরাপিও দেয়া হচ্ছে । এছাড়া নেফ্রোল‌জিস্ট, কা‌র্ডিওল‌জিস্ট ও ইনটেনসি‌ভিস্ট চি‌কিৎসকরা ওনাকে দেখেছেন।

তিনি আরও বলেন, তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, সৈয়দা শামায়লা রহমান, ‌খালেদা জিয়ার তিন নাতনি হাসপাতালে সবসময় ওনার দেখভাল করছেন। পরিবারের মাঝে থেকে গল্পগুজবে ভালো দিন কাটছে চেয়ারপার্সনের।

ডা. জাহিদ বলেন, শুক্রবার থেকে চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। এখন ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। এভাবে আরও কয়েকদিন চি‌কিৎসা চলার পর ওনার শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলা যাবে।

চলতি মাসের ৮ তারিখ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন।

taraqu 1

প্রতিদিনই খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান ও তার পরিবার। শনিবারও বিকেল চারটার দিকে স্ত্রী জুবাইদাসহ তারেক রহমানকে হাসপাতালে ঢুকতে দেখা গেছে। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।

তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। মাঝেমধ্যে খুবই অল্প ভাত খাচ্ছেন তিনি। শনিবার রাত ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়া এখন মানসিকভাবেও যথেষ্ট চাঙা রয়েছেন। পরিবারকে কাছে পেয়ে তিনি অনেকটা ভালো আছেন। ছেলে, ছেলের বউ ও নাতনিদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন তিনি। এখন আগের চেয়ে অনেক ভালো রয়েছেন, এমন চিকিৎসা আগে হলে অনেক ভালো হতো।

তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫