ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

দাড়ি-গোঁফওয়ালা শামীম ওসমান, যা জানালো রিউমর স্ক্যানার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ নেতা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানকে নিয়ে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে তাকে দাঁড়ি-গোঁফসহ দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি। তবে এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। এটি ২০২২ সালে মদিনায় হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের সময় তোলা শামীম ওসমানের একটি পুরোনো ছবি। ওই ছবিতে কোনো দাঁড়ি-গোঁফ ছিল না। কৃত্রিম প্রযুক্তি ব্যবহার করে ছবিটিতে দাঁড়ি-গোঁফ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে।

২০২২ সালের ১৬ জুলাই সময় টিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, শামীম ওসমান মদিনায় মহানবী (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছিলেন। সেই সময় তার ভিডিও বার্তাও প্রচারিত হয়, যেখানে তিনি বাংলাদেশসহ বিশ্বের মানুষের জন্য দোয়া করেন।

এছাড়া চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলেও ২০২২ সালের ১৫ জুলাই একই ভিডিও পাওয়া যায়, যা থেকে সম্পাদিত ছবিটির মূল চিত্র শনাক্ত করা সম্ভব হয়েছে।

রিউমর স্ক্যানার জানায়, শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ইন্টারনেটে প্রচারিত দাঁড়ি-গোঁফযুক্ত ছবিটি কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা এবং এর মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দাড়ি-গোঁফওয়ালা শামীম ওসমান, যা জানালো রিউমর স্ক্যানার

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫