ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দেশে রিওভাইরাস শনাক্ত, আক্রান্ত ৫ জন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে প্রথমবারের মতো ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অসুস্থ নয়। চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রিওভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, খেজুরের কাঁচা রস পান করার পর প্রতিবছর অনেকেই নিপা ভাইরাসে আক্রান্ত হন। এ ধরনের লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নিপা ভাইরাসের কোনো উপস্থিতি না থাকলেও পাঁচ জনের শরীরে রিওভাইরাস পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সহযোগিতায় আইইডিসিআরের নিয়মিত গবেষণার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

রিওভাইরাস সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে দেখা দিতে পারে-

শ্বাস-প্রশ্বাসের সমস্যা ,জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া।

মারাত্মক সংক্রমণের ক্ষেত্রে নিউমোনিয়া বা এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) হওয়ার আশঙ্কা থাকে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিপূর্ণ।

অধ্যাপক তাহমিনা শিরীন আরও বলেন, দেশে অনেক এনকেফালাইটিস রোগী পাওয়া যায়, কিন্তু কারণ চিহ্নিত করা সম্ভব হয় না। রিওভাইরাস শনাক্তকরণের এই গবেষণা ভবিষ্যতে এসব রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বে প্রথমবার রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকাল এ ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য বেশি ঝুঁকিপূর্ণ সময়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিওভাইরাস থেকে সুরক্ষার জন্য শীত মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে রিওভাইরাস শনাক্ত, আক্রান্ত ৫ জন

সংবাদ প্রকাশের সময় : ১২:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫