ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৮৬ বার পড়া হয়েছে

সাবেক ওসি শাহ আলম

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তার হওয়া হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা ছিলো। তার আগে দুপুর সোয়া ১২টার সময় পূর্ব থানা থেকে পালিয়ে যায় শাহ আলম।

এ ঘটনায় একজন এসআইকে সাময়িক বরখাস্তের কথা জানান পুলিশ। এদিকে আসামি শাহ আলমকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় তাকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

থানা থেকে পালালেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি

সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫