ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ভিসার ফি বাড়ালো সৌদি

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আবশের বিজনেস প্ল্যাটফর্ম ভিসা ও ইকামার ফি হালনাগাদ করেছে। ২০২৫ সাল থেকে দেশত্যাগ ও পুনঃপ্রবেশ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ সৌদি রিয়াল।

অন্যদিকে, ইকামা নবায়নের ফি ৫১ দশমিক ৭৫ রিয়াল এবং একেবারে দেশত্যাগ ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৭০ রিয়াল। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আজ টিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাসপোর্ট তথ্য হালনাগাদ করতে হলে খরচ হবে ৬৯ রিয়াল। এছাড়া কর্মচারী সংক্রান্ত প্রতিবেদন চাওয়ার ফি ২৮ দশমিক ৭৫ রিয়াল।

এক্সে পোস্ট করে আবশে জানিয়েছে, এই ফি শুধুমাত্র অতিরিক্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি নিয়োগকর্তাদের বার্ষিক প্যাকেজের অংশ নয়।

একই সাথে ভিজিট ভিসাধারী গায়েবের ঘটনায় রিপোর্ট দাখিলের জন্য আবশের প্ল্যাটফর্ম নতুন সেবা চালু করেছে। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এই সেবার জন্য পাঁচটি শর্ত রয়েছে: ভিজিটর ভিসা অবশ্যই ব্যক্তিগত বা পারিবারিক হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর রিপোর্ট দাখিল করা যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিনের বেশি সময় পেরিয়ে গেলে রিপোর্ট দাখিল করা যাবে না। ভিসার স্ট্যাটাস অবশ্যই মেয়াদোত্তীর্ণ হতে হবে। প্রতিটি দর্শনার্থীর জন্য কেবল একটি রিপোর্ট দাখিল করা যাবে এবং একবার রিপোর্ট জমা দিলে তা বাতিল করার সুযোগ থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভিসার ফি বাড়ালো সৌদি

সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫