ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি ভোট নভেম্বরে হচ্ছে না? পরীক্ষা-রমজানে অনিশ্চিত স্থানীয় নির্বাচন ফ্যাটি লিভার থাকলে দুধ-চা কি নিরাপদ? যেভাবে পান করলে ক্ষতি কম চোখের সামনে কালো বা ধূসর ছায়া? যে রেটিনার রোগের লক্ষণ হতে পারে রাতে আলো জ্বালিয়ে ঘুম! হৃদ্‌স্বাস্থ্যে কতটা প্রভাব পড়ে? মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন?

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন কণ্ঠযোদ্ধা হান্নান ও সেজান

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ২২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের জ্বালাময়ী গানে আগুন ঝরিয়ে দিয়েছিলেন দুই তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল ও মোহাম্মদ সেজান। জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সেই কণ্ঠযোদ্ধারা এবার ঠাঁই করে নিয়েছেন পাঠ্যবইয়েও।

র‍্যাপার হান্নান ও সেজানের যে দুটি গান ছাত্র-জনতার আন্দোলনকে বেগবান করতে ব্যাপক ভূমিকা রাখে, তা হলো হান্নানের ‘আওয়াজ উডা’ এবং সেজানের ‘কথা ক’।

সম্প্রতি পাঠ্যবইয়ে হান্নান-শিমুলের অন্তর্ভুক্তির বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসে। এরপর চলতি বছরের জাতীয় শিক্ষাক্রমের সপ্তম শ্রেণির পাঠ্যবই – ‘ইংলিশ ফর টুডে’ তে দেখা যায়, সেখানে ‘নতুন প্রজন্ম’ অধ্যায়ের ‘জেনজি বিপ্লব’ শিরোনামে উঠে এসেছে র‍্যাপার হান্নান ও সেজানের নাম। বইয়ের ৩০ নম্বর পাতার সেই অনুচ্ছেদের তাদের সম্পর্কে লেখা হয়েছে, “আপনি কি সেজানের ‘কথা ক’ গানটি শুনেছেন? আগের প্রজন্মের শিল্পীরা গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করতে ভয় পেলেও সেজান ও হান্নানের মতো শিল্পীরা সে সাহস দেখিয়েছেন।”

অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়, ‘তাদের র‌্যাপ গানগুলো ২০২৪ সালের জুলাই বিদ্রোহের সংগীতে পরিণত হয়েছিল। নতুন প্রজন্ম আর ভয় পায় না; তারা সাহসী এবং ব্যতিক্রম।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জের তরুণ র‌্যাপার হান্নানের ‘আওয়াজ উডা’ গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান। এছাড়া ১৬ জুলাই প্রকাশের পরপরই সেজানের ‘কথা ক’ গানটিও জুলাই বিদ্রোহের অন্যতম অংশ হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঠ্যবইয়ে ঠাঁই পেলেন কণ্ঠযোদ্ধা হান্নান ও সেজান

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫