ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ।

এর আগে গত ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান। ২৫ ডিসেম্বর দিবাগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে শাকিবসক কয়েকজন আহত হন। পরে তিনি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫