ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা সোনার মূর্তি আর পুরোনো কয়েনের ফাঁদ, ভাই-বোন গ্রেপ্তার ক্যান্টনমেন্টের ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ এক দফার ঘোষণা দেন চার ক্যাটাগরির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি, কার্যকর ১ জুলাই এবার উত্তরাঞ্চলে নতুন শঙ্কা, সতর্কবার্তা ৭ জেলার জন্য ডিজিটাল রূপান্তরে গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ জিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর গ্রেপ্তার, ৪৫ বছর পর সামনে পুরোনো প্রশ্ন ২০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসির ফল

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাকে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারির মাধ্যমে তাকে বদলি করা হয়।

আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

রাতে ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোয়ানুর জামান নয়ন নামে এক ফায়ার ফাইটার নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে।

এই অভিযোগের তিনদিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে সরানো হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ডিসিকে বদলি

সংবাদ প্রকাশের সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪