ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

ইয়াবা নিয়ে ধরা খেলেন আওয়ামী লীগ নেতাসহ ৩ জন

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৬০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে, রোববার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবনের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মূলত একজন চিহিৃত মাদককারবারি। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমসহ তার ২ সহযোগি মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইয়াবা নিয়ে ধরা খেলেন আওয়ামী লীগ নেতাসহ ৩ জন

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪