ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ (৫৫)। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় হামজার এক্সপ্রেস পরিবহনে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

এরপর সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও থানা উপ-পরিদর্শক এসআই মধু জানান, জানা গেছে চট্টগ্রাম থেকে হামজার এক্সপ্রেস পরিবহনে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন মহিলা ও নারী বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দিলীপ কুমার দেবনাথ। তার যাত্রাবাড়ী নামার কথা ছিল। যাত্রাবাড়িতে না নেমে তিনি সায়েদাবাদ বাস টার্মিনালে চলে আসেন।

তিনি আরও জানান, বাসের সুপারভাইজার পারভেজ অনেক ডাকাডাকি করলেও তিনি অচেতন অবস্থায় থাকেন। পরে বাসের সুপারভাইজার পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে তার কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাসে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪