ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান বিধ্বস্ত, নিহত ২৮

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ কোরিয়ার মুআন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইয়নহাপ সংবাদ সংস্থা। রোববার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রুসহ দক্ষিণ কোরিয়ার ওই বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

তথ্যানুযায়ী, এখনও পর্যন্ত দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একজন বিমানবন্দর কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানটির লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ চালানো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে বিমানটির কিছু অংশে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা গেছে। শুক্রবার রাজনৈতিক সংকটের মধ্যে দেশের আগের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত চোই সুং-মোক, সর্বাত্মক উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমান বিধ্বস্ত, নিহত ২৮

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪