ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী

২০২৬ সালের এসএসসির মানবণ্টন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬‌ সালের এসএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একই সাথে নবম-দশম শ্রেণির বিভাগ বিভাজন ফিরিয়ে আনা হয়েছে। তাতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের মোট ৩২টি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) এনসিটিবির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ব্যবহারিক না থাকা বিষয়গুলোতে ৭০ নম্বর রচনামূলক ও ৩০ নম্বর বহুনির্বাচনি অংশ থেকে প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে সৃজনশীল অংশের জন্য ৫০ ও সংক্ষিপ্ত উত্তরে জন্য ২০ নম্বর বরাদ্দ থাকবে। আর ব্যবহারিকসহ বিষয়গুলোতে তত্ত্বীয় অংশে ৭৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে। তত্ত্বীয় অংশে সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, সংক্ষিপ্ত উত্তরের জন্য ১০ নম্বর ও বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর থাকবে।

প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর ২ ও প্রতিটি বহুনির্বাচনি ১ নম্বর করে থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার প্রণীত ‘নতুন শিক্ষাক্রমে’ নবম-দশম শ্রেণিতে বিভাগ বিভাজন উঠিয়ে দেওয়া হয়েছিল। গণআন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার আবার সেটি ফিরিয়ে আনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২০২৬ সালের এসএসসির মানবণ্টন প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪