ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

বিশ্ব ইজতেমা ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়।  

সরেজমিনে জানা গেছে, বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়েরপন্থী মুসল্লিদের কয়েক হাজার সদস্য অবস্থান করছে। অন্যদিকে তুরাগ নদীর পশ্চিম তীরে সাদপন্থীদের মসজিদের সামনে অবস্থান নিয়েছে আরও কয়েক হাজার মুসল্লি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জুবায়েরপন্থীদের হামলায় সাদপন্থীদের পাঁচজন মুরুব্বি আহত হন। এ ঘটনায় জুবায়েরপন্থীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় ৩৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার বিকেলে এই মামলার প্রতিবাদে জুবায়েরপন্থীরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।  

সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, বৃহস্পতিবার হামলায় আমাদের ৫ জন সাথী আহত হয়েছে এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আমাদের পক্ষ থেকে শিহাব উদ্দিন বাদী হয়ে মামলা করেছে।

অন্যদিকে, শুরায়ে নেজামের (জুবায়েরপন্থী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করা হবে।  

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে একটি মামলা হয়েছে।

এদিকে, বিশ্ব ইজতেমার মাঠ ও এর আশপাশে পুলিশ, র‍্যাব, এপিবিএন এবং সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ব ইজতেমা ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪