ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে রাখা নবজাতক উদ্ধার

আবু-হানিফ,বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা একটি ছেলে নবজাতক উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর- চুনাখোলা সড়েকের পাশ থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তর শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এখন শিশুটি সুস্থ রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে চুনোখোলা এলাকার মোতালেব নামে এক পথচারী সড়কের পাশে বাজারের ব্যাগ থেকে একটি শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক মহিলা ব্যাগটিতে একটি নবজাতক দেখতে পান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার আবুল মোকাররম মোহাম্মদ ফজলে এলাহী জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোনে একটি অজ্ঞাত নবজাতক পাওয়ার কথা জানান। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে বাচ্চাটিকে সদর হাসপাতালে ভর্তি করেছি। নবজাতকটি আপাতত এখানে থাকবে, শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

বাগেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পার্শা সানজানা জানান, একটি অজ্ঞাত নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিক ভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাগেরহাটে সড়কের পাশে বাজারের ব্যাগে রাখা নবজাতক উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৬:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪