ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪৩ থেকে ৪৭ তম বিসিএসের মাধ্যমে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এরমধ্যে ১২ হাজার ৭৯০ জনকে ক্যাডার এবং ৫ হাজার ৪৩৯ জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেয়া হবে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোখলেস ঊর রহমান এই তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি জানান, ৪৬ তম বিসিএস থেকে সর্বোচ্চ চার হাজারেরও বেশি নিয়োগ দেয়া হবে। গেজেট ম্প্রকাশের পর সমালোচনার কারণে ৪৩ তম বিসিএসের ফলাফল যাচাই-বাছাই করছে পিএসসি। এছাড়া, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেয়া হবে। পাশাপাশি ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। এ সময় দ্রুতই ৪৭তম বিসিএসের সার্কুলার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, আদালতের রায় অনুযায়ী নতুন চাকরির ক্ষেত্রে কোটা বাস্তবায়ন করা হবে। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে প্রমোশনের ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসকদের ফিটলিস্ট নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি অতিরিক্ত সচিবদের গ্রেড ওয়ান দেয়া হবে। যাতে তারা স্বস্তি নিয়ে অবসরে যেতে পারবেন। এ সময় বিধি অনুযায়ী অন্য ক্যাডারদের পদোন্নতি দেয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজারের বেশি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪