ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা নিহত থানায় হামলা-আগুন: ভিডিও-ছবি দেখে জড়িতদের আইনের আওতায় আনা হবে রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের টিনশেড বাড়িতে আগুন মির্জা আজমের ভাইকে ধরে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন গ্রেপ্তার নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুন শেখ হাসিনা পরিবারের ১৫৬ ব্যাংক হিসাবে জব্দ ১,০৪৫ কোটি টাকা যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ১ ডিসেম্বর থেকেই কার্যকর পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান, ঢাকায় আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায়‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিটি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গভ. মডেল গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে। এ সময় আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, বুরহান উদ্দিন (২১) ও ফয়সাল আনুমানিক (২৭)। বুরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজের শিক্ষার্থী।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় পৌর শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের ভেতরে একটি সভার আয়োজন করা হয়। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবস্থান নেওয়া শহর ও উপজেলা থেকে শিক্ষার্থীরা উপস্থিত হন। এক পর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে এক পক্ষ ক্ষুদ্র বিষয়কে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মারধর শুরু হয়। এ ঘটনায় উভয়পক্ষের ১০-১৫ জন আহত হন। তবে গুরুতর হয়ে ফয়সাল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি এবং বুরহানকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে মারধর হয়োএই ঘটনায় দুজন আহত হয়েছে।এ ব্যাপারে দুপক্ষের কেউই থানায় অভিযোগ দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায়‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের সংঘর্ষ

সংবাদ প্রকাশের সময় : ১২:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪