ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

উদ্বেগ বাড়িয়েই চলছে ডেঙ্গু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। দিন দিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়াচ্ছে দেশের সাধারণ মানুষের মধ্যে।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ২১৪ জন। আক্রান্তরা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।    

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, ঢাকা বিভাগে ৪৩০ জন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪১ জন, খুলনা বিভাগে ১১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ১১ জন।    

গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৩৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছর মোট ৮০ হাজার ৫০ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৩৬৮ জন। এরমধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে ।

চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৪৩৬ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উদ্বেগ বাড়িয়েই চলছে ডেঙ্গু

সংবাদ প্রকাশের সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪