ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, ফিরছেন গুলশানের পুরোনো ঠিকানায় মেয়াদ শেষের আগেই বিদায়, ইতিহাসে যেসব রাষ্ট্রপতি ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ

‘স্মার্ট’ হবে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নকল রোধে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তথ্য যাচাই করে সুবিধাভোগীদের জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে।

এর আগে সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিলো টিসিবি। এরমধ্যে এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে। তবে ৪৩ লাখ কার্ড এখনো স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানান টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, একই পরিবারের ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের নকল ঠেকাতে  হালনাগাদ তথ্য প্রয়োজন। হাতে লেখা এক কোটি কার্ড যখন এনআইডি’র সাথে একীভূত করা হয়েছিলো, তখন দেখা যায় কিছু ব্যক্তি একই এনআইডি ব্যবহার করে ঢাকায় একটি কার্ড এবং অন্য একটি কার্ড তাদের নিজ শহরে নিয়েছিলো। এ কারণে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ৪৩ লাখ কার্ড বাদ দেয়া হয়েছিলো। এক কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য পণ্য পাচ্ছেন।

আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে চারটি পণ্য বিক্রি করবে। আর এ লক্ষ্যে টিসিবি প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না।

টিসিবির এই কর্মকর্তা আরও বলেন, ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সারা বছরই ট্রাকে করে বিক্রি হয়। এছাড়া রমজানে ঢাকায় ছোলা ও খেজুর বিক্রি হবে। রাজধানীর বাইরে আরও তিনটি পণ্যের তালিকায় যুক্ত হবে ছোলা।

তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ডিলার নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে। এর কারণ আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘স্মার্ট’ হবে ফ্যামিলি কার্ড

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪