ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

দেশ টিভির এমডি দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ টিভির এমডি আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৭ নভেম্বর) আরিফকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ তাকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

তবে আরিফের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডে দেন।

এর আগে শনিবার (১৬ নভেম্বর) রাতে বিদেশ গমনকালে সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরা-১ স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজিব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজিবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশ টিভির এমডি দুই দিনের রিমান্ড

সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪