ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

হজ নিবন্ধনের সময় বাড়ছে না, শেষ ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না। আগের নির্ধারিত সময় ৩০ নভেম্বরের মধ্যেই হজের প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত চিঠি জারি করেছে।

বলা হয়, ২০২৫ সালে হজে যাওয়ার জন্য আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ নভেম্বরের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজে গমনেচ্ছুদের তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনোটি নির্বাচন করা যাবে। ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধনের পাশাপাশি প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে।

তবে ৩০ নভেম্বর ২০২৪ তারিখের পর প্রাথমিক নিবন্ধনের কোন সুযোগ থাকবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

আরও বলা হয়, হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হজ নিবন্ধনের সময় বাড়ছে না, শেষ ৩০ নভেম্বর

সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪