ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রোববার বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজধানীসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪