সংবাদ শিরোনাম ::
বললেন ডা. শফিকুর রহমান
বিচারের নামে জুলুম চায় না জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিচারের নামে কারও ওপর জুলুম চায় না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিন্ন দল-মত থাকলেও জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আমরা বিচারের নামে কারও ওপর জুলুম চাই না। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়তে যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই।
জামায়াতের আমির বলেন, সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহবান জানাই। এ সময় শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বাড়াবাড়ি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।




















