ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনায় সার্ভিস চার্জ কার্ড চালু ৬৭ পুলিশ কর্মকর্তার পদোন্নতি, ১২ দেশে কর্মী পাঠাতে কড়াকড়ি ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে সোনামসজিদ স্থলবন্দরে তৃতীয় দিনের কর্মবিরতি, আটকা ৫০০ ট্রাক ডেঙ্গু: সেপ্টেম্বর-অক্টোবরে ৩২২ জনের প্রাণহানি জামালপুরে তামাক চাষ পরিহার করে বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করতে কর্মশালা গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: জহির উদ্দিন স্বপন দুই ঈদে টানা ছুটি, ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো.মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) বুকের ব্যাথায় মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিল। এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বমনয়ক আল জকি হোসেন।

তিনি বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যাথা দেখা দেয়। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মরদেহ নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৯:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪