ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই পর্যটন এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আহমদ বিলাল খান, রাঙামাটি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তবে বান্দরবানের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

তিনি জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেয়া হবে। ওই দিন থেকেই এসব জেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, বান্দরবানেও খুব সহসাই পর্যটক ভ্রমণ খুলে দেয়া হবে। তবে কবে এটি খোলা হবে সেই বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

এদিকে, ৫ নভেম্বর থেকে পর্যটন খাত খুলে দেওয়ার খবরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পর্যটননির্ভর খাগড়াছড়ি জেলায়।খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, ৫ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে। ওই দিন থেকে পর্যটকরা ঘুরতে পারবেন পর্যটক কেন্দ্রসমূহ।

পর্যটক ভ্রমণের ওপর থেকে আরোপিত বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর শাহবাগে এবং মঙ্গলবার টিএসসি এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই পর্যটন এলাকা ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪