ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসির সংলাপে বসছে না বিএনপি, জামায়াতেরও ভিন্ন অবস্থান ১২ অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার টেকনাফ কি মানবপাচারের নিরাপদ করিডর? বিদেশে গিয়ে কিনতে হবে না নতুন সিম, হোয়াটসঅ্যাপে আসছে ডেটা ই-সিম সুবিধা নোয়াখালীতে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ফিরছে গ্রাম সরকার, উন্নয়নের নতুন দুয়ার নাকি ক্ষমতার নতুন কেন্দ্র? ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা : বেরোবি’র দুই শিক্ষক বহিষ্কার

রংপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৭ জনকে বহিস্কার করা হয়েছে। তারা হলেন- রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল। এছাড়া ৫ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিতকরণ ও শান্তির ধরণ নির্ধারণের জন্য গত ২২ সেপ্টেম্বর তিন সদস্যের একটি তথ্যানুন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মজানুর রহমানকে আহবায়ক করে সদস্যসচিব করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান এবং সদস্য করা হয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফকে।

উপাচার্য শওকাত বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাত কর্মকর্তা কর্মচারী ও ৭২ শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে। এ ছাড়াও শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যারা পলাতক রয়েছে তাদের ছুটি বাতিল করা হবে এবং সাময়িক বরখাস্ত করা হবে।

সিন্ডিকেট সদস্য রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবু সাঈদ হত্যা : বেরোবি’র দুই শিক্ষক বহিষ্কার

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪