ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের ফাহিম সালেহের নামে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল নড়াইলের বেন্দারচরে বাড়িঘরে আগুন-যা ঘটেছিলো সেদিন হাসিনার ষড়যন্ত্রের সুযোগ নিচ্ছে দেশীয় সন্ত্রাসীরা: জহির উদ্দিন স্বপন মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: জুবাইদা রহমান ২০৩১ বিশ্বকাপের অন্তত একটি সেমিফাইনাল বাংলাদেশে চায় বিসিবি জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলাম পোশাকশিল্পে অস্থিতিশীলতা: অন্য দেশে চলে গেছে পোশাকের অর্ডার তারেক রহমানের বক্তব্যে কোনো দেশের নাম ছিল না: পররাষ্ট্র মন্ত্রণালয়

গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক ৯ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক নয়জন মন্ত্রীসহ ২০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেন।

আগামী ১৮ নভেম্বর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদের মধ্যে রয়েছেন, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাহজাহান খান, ফারুক খান, আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক এলাহিম, সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং জাহাঙ্গীর আলম।

এর আগে, সকালে আনিসুল হকসহ অন্যান্য আটককৃতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের তিন নম্বর মামলায় এই আবেদন করা হয়। পরে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে, একই অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, গ্রেফতার দেখানো প্রত্যেকের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানো ও নির্দেশের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আন্দোলন দমাতে গুলির পাশাপাশি সাঁজোয়া যান ও হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। এর তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে।

তাছাড়া, ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সরকারি অস্ত্র ব্যবহার করে হত্যা, লাশ পুড়িয়ে ফেলা ও গুমের নির্দেশ দেয়ার অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণহত্যা মামলায় গ্রেফতার সাবেক ৯ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪