ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

তত্ত্বাবধায়ক ফেরাতে জামায়াতের রিভিউ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে এবার রিভিউ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের পক্ষে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদনটি করেন। বুধবার (২৩ অক্টোবর) এ তথ্য জানান আবেদনের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ (পুনর্বিবেচনা) করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার রিভিউ আবেদন করেন। আগামী ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই রিভিউ শুনানির দিন ধার্য রয়েছে।

১৯৯১, ১৯৯৬ ২০০১ এবং ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তত্ত্বাবধায়ক ফেরাতে জামায়াতের রিভিউ

সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪