ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী হাসিনার ফেরার ঘোষণা ও গঙ্গার পানি চুক্তি: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন সমীকরণ পঞ্চগড়ে শীতের আগাম বার্তা, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, চট্টগ্রামে আ’ লীগের তিন নেতার বাসায় পুলিশের তল্লাশি মধ্যরাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার রাজনৈতিক অস্থিরতার সুযোগে গুজবের বিস্তার, আতঙ্ক ছড়াচ্ছে ভুয়া তথ্য ২০৩০ বিশ্বকাপে খেলবেন মেসি, নাকি দেখা যাবে আর্জেন্টিনার কোচিং স্টাফে? প্রক্রিয়াজাত খাবার থেকে বায়ুদূষণ, ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে যে পাঁচ বিষয় কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদে দলের বিপক্ষে ভোটদানে সংসদ সদস্যপদ শূণ্য ঘোষণা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করা হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টে রিটটি করেন। একই রিট আগে আবার খারিজ হয়েছিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি (ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা (খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না।

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। সে রিটের শুনানি নিয়ে দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত দেন হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ৭০ অনুচ্ছেদ কেন বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেন।

অপিরদিকে, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়ে বলেন, সংবিধান প্রণয়নের পর যেভাবে ৭০ অনুচ্ছেদ সংবিধানে সন্নিবেশন করা হয়েছে সেভাবে এটি রয়েছে। এর যৌক্তিকতা নিয়ে অতীতে কোনো সরকার বা সংসদে এমনকি জনগণও প্রশ্ন উত্থাপন করেননি। হাইকোর্টের দ্বিধাবিভক্ত এই আদেশের পর বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি।

সেই ধারাবাহিকতায় বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেয়া রায়ে বলা হয়, ‘সংবিধানের এই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়। এই অনুচ্ছেদ গণতন্ত্রের রক্ষাকবচ। এই অনুচ্ছেদ ১৯৭২ সালে প্রণীত আদি সংবিধানেরই অংশ। পঞ্চদশ সংশোধনীতেও এই অনুচ্ছেদের কোন ধরনের পরিবর্তন আনা হয়নি। যেহেতু এটা আদি সংবিধানের অংশ সেহেতু তা চ্যালেঞ্জ করার এখতিয়ার নেই। দেশের কোনো আদালতও এই অনুচ্ছেদ অবৈধ বা বাতিল করতে পারে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সংবাদ প্রকাশের সময় : ১২:১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪