ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি সংকট ও উচ্চ সুদে স্থবির শিল্প, বিনিয়োগে ভয়াবহ ধস গোপালগঞ্জে ট্রেন-থানা চালুতে অনিশ্চয়তা, বন্ধ সরকারি বরাদ্দও চরাঞ্চলে কৃষকের ‘টাকার গাছ’, বেগুনের বাম্পার ফলনের আশা ফল প্রকাশের দিনই নতুন বই, অপেক্ষায় শিক্ষার্থীরা মজুরি ঘোষণার পরও থামেনি অসন্তোষ, গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ ছয় মাসে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল ভোরের ঢাকায় শীতের আমেজ, তাপমাত্রা নামল ১৯.৫ ডিগ্রিতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ পাবনায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য

বুকিং ছাড়াই কৃষিপণ্য নিয়ে যশোর ছাড়লো স্পেশাল ট্রেন

প্রতি কেজি সবজির ট্রেন ভাড়া ১ টাকা ৪০ পয়সা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষি পণ্য স্পেশাল ট্রেন প্রথম দিনেই কৃষিপণ্য বা খাদ্যসামগ্রী বুকিং ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রেল স্টেশন মাস্টারের দাবি ব্যাপক প্রচারণা চালালেও আশানুরূপ সাড়া মেলেনি। তবে আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী তারা।

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, নাকাল হয়ে পড়ছেন মধ্যবিত্ত শ্রেণি। এই পরিস্থিতিতে চালু হয়েছে সবজিবাহী বিশেষ ট্রেন। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কৃষি পণ্য স্পেশাল ট্রেনটি। সকাল ১১টা ১৫ মিনিটে যশোর স্টেশনে পৌছানোর কথা থাকলেও ৪০ বিলম্বে পৌছায়। তবে প্রথম দিনেই কৃষিপণ্য বা খাদ্যসামগ্রী বুকিং ছাড়াই যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

রেলস্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, যশোরের সবজি চাষী, প্রতি সপ্তাহে মঙ্গলবার বিশেষ এ ট্রেন চলাচল করবে। এজন্য ব্যবসায়ী পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি কৃষিবিভাগকেও নতুন সার্ভিস সম্পর্কে অবহিত করা হয়েছে। কিন্তু প্রথম দিন‌ হিসেবে আশানুরূপ সাড়া মেলেনি। তবে আগামীতে সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী তারা।

তিনি বলেন, কৃষক বা ব্যবসায়ীরা প্রতি কেজি সবজি বা পণ্য ১ টাকা ৪০ পয়সা ভাড়ায় ঢাকায় নিতে পারবে। সাশ্রয়ী ভাড়া হিসেবে ট্রেনকে ব্যবহারের জন্য তিনি কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।

এদিকে ট্রেনের পরিচালক জুলহাস উদ্দিন বাংলা টাইমসকে জানান, খুলনা থেকে ৬৪০ কেজি পন্য নিয়ে তারা ট্রেনটি ছেড়েছেন। যশোরে ১০ মিনিটের যাত্রা বিরতি ছিল। এখানে কোন পণ্য পাওয়া যায়নি। তবে আগামীতে পন্য আসবে বলে তিনি আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বুকিং ছাড়াই কৃষিপণ্য নিয়ে যশোর ছাড়লো স্পেশাল ট্রেন

প্রতি কেজি সবজির ট্রেন ভাড়া ১ টাকা ৪০ পয়সা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪