ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

চারটি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপসচিব মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শওকত আলী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিম, সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন—২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. শওকত আলী, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২(২)ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত)ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ (শর্ত প্রযোজ্য) প্রদান করা হলো।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চারটি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি

সংবাদ প্রকাশের সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪