ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল লন্ডনে নাহিদের সংবর্ধনা ঘিরে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার টাইটানিকের প্রথম যাত্রা দেখার টিকিটই নিলামে, দাম হতে পারে ৮২ লাখ টাকা বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক

লন্ডনে নাহিদের সংবর্ধনা ঘিরে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগ ও এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি। সংঘর্ষের সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে লন্ডনের ‘মে ফেয়ার’ হলের পেছনের সড়কে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে আসা অতিথিদের লক্ষ্য করে হলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগ সমর্থকেরা ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাঁরা অতিথিদের ওপর চড়াও হন।

অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে হাতাহাতি ও সংঘর্ষ। এ সময় সড়কে পার্ক করে রাখা কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লন্ডন পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে প্রত্যক্ষদর্শী ও আয়োজকেরা জানিয়েছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ দাবি করেছেন, হামলায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অভিযোগ, নাহিদ ইসলামের কর্মসূচি পণ্ড করতে না পেরে হামলাকারীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। পরে অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় অংশগ্রহণকারীদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর বাংলাদেশ সময় মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৬টার পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উগ্র কর্মীরা হামলা চালিয়েছেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টে নাহিদ আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। তাঁর মতে, এ ধরনের ঘটনা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নাহিদ ইসলামকে সংবর্ধনা দিতে সোমবার লন্ডনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বশেষ সফর ঘিরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের কথাও জানিয়েছে দলটি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফর করা জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিভিন্ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এক সপ্তাহের সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। সফর শেষে ২১ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লন্ডনে নাহিদের সংবর্ধনা ঘিরে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬