ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল ক্রয় অনিয়মে ৪৫৯ কোটি টাকা ক্ষতি, ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের পোশাকশিল্প সচল রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু

পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক থেকে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ৩৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক জসিম শেখকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকে থাকা ৪০ টন পাথরও।

রোববার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সদস্যরা। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপি থেকে একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি পাঁচ লাখ টাকা।

অভিযানে ট্রাকের চালক জসিম শেখকে আটক করা হয়। তিনি ভারতের মালদহ জেলার কালিয়াচক থানার সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬