ঢাকা ১২:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের পোশাকশিল্প সচল রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার

অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানসম্মত অস্ত্রোপচার ও জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দিতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

তিনি বলেছেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও প্রয়োজনীয় অস্ত্রোপচার সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে গতকাল এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এ সম্মেলনের আয়োজন করে।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এই রূপকল্পের কেন্দ্রে রয়েছে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করা।

তিনি বলেন, প্রায় ২০ কোটি মানুষের বাংলাদেশে বর্তমানে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন। অথচ আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসাব্যবস্থায় অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা গেলে অস্ত্রোপচারসহ বিভিন্ন জটিল চিকিৎসাসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলেও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬