ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল ক্রয় অনিয়মে ৪৫৯ কোটি টাকা ক্ষতি, ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতি পূরণে গুরুত্বারোপ জুবাইদা রহমানের পোশাকশিল্প সচল রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির নির্দেশ দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে মার্সেল ফ্রিজ কিনে পাওয়া ‘ঘরভর্তি উপহার‘ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ, অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে- ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করতেই ঘরভর্তি পণ্য উপহার পেয়ে মহাখুশি লিপিয়ারা। তার পরিবারে বইছে খুশির বন্যা। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্সেলের ঘরভর্তি উপহারের সংবাদ।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, পরিবেশক ‘তাজ ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর, ২০২৬ তারিখ থেকে দেশজুড়ে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান ক্রয়ে গ্রাহকদের জন্য রয়েছে ঘরভর্তি উপহার পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধা। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা পাবেন ক্রেতারা।

সম্প্রতি সিজন-২৫ এর আওতায় তাজ ইলেকট্রনিক্স থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনার পর ক্রেতা লিপিয়ারার নাম, মোবাইল নাম্বার, ক্রয়কৃত ফ্রিজের বারকোড নাম্বারসহ বিস্তারিত তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধন করার পরপরই মার্সেল থেকে লিপিয়ারার নিবন্ধনকৃত মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে ‘ঘরভর্তি উপহার’ পাওয়ার বিষয়টি জানানো হয়।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে লিপিয়ারা বলেন, মার্সেলের দেয়া অফার অনুযায়ী সত্যি সত্যি ‘ঘরভর্তি উপহার’ পেয়েছি। মার্সেল ফ্রিজ কিনে এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওভেনের মত দামী পণ্যসহ আরো অনেক পণ্য উপহার পেয়ে আমার পরিবার মহাখুশি। আমাদের মত সাধারণ ক্রেতাদের এমন বিশাল উপহার দেয়ায় মার্সেলকে অনেক ধন্যবাদ।

লিপিয়ারার হাতে ঘরভর্তি উপহারের পণ্য হস্তান্তর করার পর অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী দীঘি বলেন, মার্সেল সাধারণ ক্রেতাদের দেয়া প্রতিশ্রুতি যে শতভাগ রক্ষা করে- তার প্রমাণ আজকের এই অনুষ্ঠান। দেশীয় শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দেশের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলতে অনুষ্ঠানে উপস্থিত সকলকে মার্সেলের মতো দেশীয় ব্র্যান্ডের উন্নতমানের পণ্য ক্রয় করার আহবান জানান তাঁরা।

উপহার হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি দর্শকদের মজার মজার সব কৌতুক পরিবেশন করেন মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় মার্সেলের ‘ঘরভর্তি উপহার’ হস্তান্তরের অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

সংবাদ প্রকাশের সময় : ০৯:২২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬