ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বিএনপির ৩১ নেতার পদত্যাগ ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ যশোর জেলা আইনজীবী সমিতিতে ডিজিটাল ব্যবস্থাপনার সূচনা, চালু ক্যাশলেস লেনদেন নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকের উদ্যোগ, শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী ৪ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু, ৫০৩ উপজেলায় নতুন হাসপাতাল পাথরবোঝাই ট্রাকে মিলল কোটি টাকার ভারতীয় মোবাইল, চালক আটক মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল ক্রয় অনিয়মে ৪৫৯ কোটি টাকা ক্ষতি, ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত

ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটি এ ঘোষণা দিয়েছে। এর ফলে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি হলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়ক।

সংস্থাটির মতে, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি পুঁজি কাজে লাগানোর সুযোগ বাড়বে। একই সঙ্গে অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় প্রবেশাধিকার তৈরি হওয়ায় গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হতে পারে।

ডিএফসি বলছে, নতুন বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব। এসব উদ্যোগ সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও অবদান রাখবে।

সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও ঝুঁকি প্রশমনের সহায়তা দিতে পারে ডিএফসি।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে—এমন প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি আরও বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

ডিএফসি জানিয়েছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এ কারণে অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ। মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ, খুলছে বিনিয়োগের নতুন সুযোগ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬